ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২০, ১৫:৫৯আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৬:১৬

আটক জামাল হাওলাদার পিরোজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পিরোজপুর পৌর শহরের দক্ষিণ মাছিমপুর শিমুলবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল হাওলাদার (৩৮) নামে একজন আটক করেছে। এ সময় জামালের কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পিরোজপুর ডিবির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসাইন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

এসআই জসিম জানান, রবিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ মাছিমপুর শিমুলবাগ গ্রামে নুরুল ইসলাম চিশতি বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে ইয়াবা কেনা-বেচার সময় জামালকে আটক করা হয়।  সে পিরোজপুর সদর উপজেলার হরিনা-গাজিপুর গ্রামের মৃত খলিল হাওলাদারের ছেলে।

তিনি আরও জানান, আটক জামালের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম