জেলে হত্যার প্রতিবাদে বিজিপিকে চিঠি বিজিবি’র

কক্সবাজার প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২০, ১৮:২৭আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৮:৩৪

বিজিবি ও বিজিপি

টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) গুলিতে বাংলাদেশি জেলে হত্যার প্রতিবাদ পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বেলা ১১টার দিকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২নং ব্যাটালিয়ানের কাছে ইমেইল ও ভাইবারের মাধ্যমে এ প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, নাফ নদীতে মাছ শিকাররত অবস্থায় বিনা উস্কানিতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের গুলিতে মোহাম্মদ ইসলাম নামে একজন বাংলাদেশি জেলেকে হত্যায় প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা থেকে বিরত থাকার পাশাপাশি আলোচনার মাধ্যমে যে কোনও ধরনের সমস্যা-সমাধানের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমান্ত সুরক্ষার পাশাপাশি সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

গত শনিবার একটি ছোট্ট নৌকায় করে দুইজন জেলে নাফ নদীতে মাছ শিকারে যান। ওই দিন বিকালে টেকনাফের জলিলের দিয়া নামক জায়গায় তারা মাছ ধরছিল। হঠাৎ করে মিয়ানমার জলসীমানা থেকে বিজিপির সদস্যরা তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এসময় একজন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে  উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে পরেরদিন রবিবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলে মোহাম্মদ ইসলাম মারা যান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী