লালমনিরহাটে জুয়েল হত্যাকাণ্ড: জেলা প্রশাসন গঠিত তদন্ত প্রতিবেদন জমা কাল

লালমনিরহাট প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ১৯:১৮আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৯:২৮

গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা

বুড়িমারীতে বর্বরোচিত জুয়েল হত্যাকাণ্ডের ঘটনায় লালমনিরহাটের জেলা প্রশাসকের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন আগামীকাল বুধবার (১১ নভেম্বর) দাখিল করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্ত কাজ শেষ না হওয়ায় এর আগে দুই দফায় সময় বাড়িয়ে নিয়েছিল এ তদন্ত কমিটি।

এ তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) টিএমএ মোমিন। জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা তদন্ত কার্যক্রম শেষ করে এনেছি। আশা করছি বুধবার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো।

এ কমিটির অপর দুই সদস্য হলেন লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও লালমনিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক সহিদুল ইসলাম। 

জানতে চাইলে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু, তদন্তের প্রয়োজনে কমিটি দুই দফায় আরও ছয় কর্মদিবস সময় নিয়েছে। আগামীকাল বুধবার (১১ নভেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা আছে। দেখি প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কমিটির সদস্য লালমনিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক সহিদুল ইসলাম বলেন, আমরা প্রকৃত ঘটনাটি তুলে আনার সর্বোচ্চ চেষ্টা করেছি। এজন্য সরজমিনে পরস্পরের সাথে কথা বলা হয়েছে। সময় বেশি নেওয়ারও কারণ ছিল যেন প্রকৃত ঘটনাটি তুলে আনা যায়। বিশ্বাস করতে চাই যে, আমরা যেসব তথ্য পেয়েছি তাতে ঘটনার মূলের তথ্যটাই তুলে আনতে পেরেছি। যা তদন্ত প্রতিবেদন জমা হলে জানতে পারবেন।                   

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে স্থানীয় বড় জামে মসজিদে কোরআন শরিফ অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েল নামে এক আগন্তুককে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন ৩০ অক্টোবর জেলা প্রশাসক আবু জাফর ঘটনাটি তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করে দেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম