সাবেক সিটি মেয়র কামালের মুক্তির দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ২১:৪৬আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২২:০৬

বরিশালে সাবেক মেয়র আহসান হাবীব কামালের মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের মানববন্ধন।

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও পৌর চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবীব কামালের দণ্ডাদেশ প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে মঙ্গলবার বিকালে নগরীর সদররোডে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুর রহমান লিঙ্কন, বরিশাল উত্তর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট তারেকুল ইসলাম দিপু, বরিশাল জেলা যুবদলের দফতর সম্পাদক অ্যাডভোকেট মঈনুল আবেদিন তুহিন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা অ্যাডভোকেট আ. মালেক, সাবেক যুবদল সহ-সভাপতি নওশাদ আহমেদ মিঠু, বরিশাল জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট তারেক আল ইমরানসহ অন্যান্যরা।

বক্তারা অবিলম্বে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে সাবেক মেয়র আহসান হাবিব কামালের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

প্রসঙ্গত গতকাল সোমবার (৯ নভেম্বর) বিকালে মেয়র থাকাকালে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালত সাবেক মেয়র কামালকে ৭ বছর সাজা ও এক কোটি টাকা  জরিমানার আদেশ দেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম