রাষ্ট্র‌বি‌রোধী কোনও কর্মকাণ্ড বরদাশত করা হ‌বে না: আইজিপি

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১১ নভেম্বর ২০২০, ১৭:৫৭আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৯:৫২

রাষ্ট্র‌বি‌রোধী কোনও কর্মকাণ্ড বরদাশত করা হ‌বে না: আইজিপি পু‌লি‌শের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহ‌মেদ বলেছেন, দে‌শের সীমানায় ও রা‌ষ্ট্রের কোথাও কোনও ধর‌নের সন্ত্রাসী কার্যক্রম, রাষ্ট্র‌বি‌রোধী কোনও কর্মকাণ্ড বরদাশত করা হ‌বে না। পাশাপা‌শি এ ‌দে‌শের সব শ্রেণি-পেশার মানুষ ও সব নাগ‌রিক‌কে স‌র্বোচ্চ সেবা দেওয়া হ‌বে।

বুধবার (১১ ন‌ভেম্বর) দুপু‌রে গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নে চার কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৬ তলাবিশিষ্ট পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শে‌ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দে‌শের সব মানুষের নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।

পরে আইজিপি বেনজীর আহমেদ ফিতা কে‌টে নবনির্মিত পুলিশ অফিসার্স মেস উদ্বোধন এবং ভবন পরিদর্শন করেন।

এ সময় পুলিশের চট্টগ্রাম রে‌ঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আনোয়ার হো‌সেন, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষকেরা কীভাবে পাঠদান করছেন, কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, এয়ারবাস কেনা নিয়ে আলোচনা
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, এয়ারবাস কেনা নিয়ে আলোচনা
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান