সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে শহরের পশু হাসপাতাল মোড় থেকে আটক করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি এমদাদুল হক জানান, নির্বাচন বানচালের ষড়যন্ত্রসহ নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।
এনিয়ে রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ২৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
/জেবি/আরএ/








