পেকুয়ায় অস্ত্রসহ গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ১৯:০১আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৯:৩০

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ গ্রেফতার আসামিরা।

কক্সবাজারের পেকুয়ায় একটি দেশীয় তৈরি একটি এলজিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এসময় নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১ টারদিকে পেকুয়া চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পেকুয়া উপজেলার পশ্চিম ছিরাদিয়া এলাকার মাস্টার আবুল কাসেমের ছেলে কায়সার উদ্দিন (৪৭), শেখের কিল্লা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবদুর রহমান (২৫) ও পূর্ব বিলহাজ চুড়া এলাকার আক্তার আহমদের ছেলে মো. দিদারুল ইসলাম (৩৫)।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে যে কক্সবাজারের পেকুয়া উপজেলা চৌমুহনী এলাকায় অস্ত্র বেচাকেনা হবে। এ খবরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উপরোক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেচাকেনার কথা স্বীকার করেছেন। তাদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম