ছৈলারচরে পর্যটন অবকাঠামো গড়ে তুলতে স্থানীয়দের দাবি

ঝালকাঠি প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ১৯:০২আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৯:৩৩

ঝালকাঠির ছৈলারচরকে পূর্ণাঙ্গ পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার জন্য স্থানীয়দের মানববন্ধন।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছৈলারচরকে পূর্ণাঙ্গ পর্যটন সুবিধার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সামাজিক আন্দোলন কাঠালিয়া’ ছৈলারচরে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন’র প্রতিষ্ঠাতা সভাপতি অমিত হাসান তুহিন সিকদার, উপদেষ্টা মো. নাসিম মিরবহর, মো. কামাল হোসেন ও মো. হেতায়েত উল্লাহ জিহাদ প্রমুখ। মানববন্ধন শেষে ঝালকাঠি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা ছৈলারচরকে পূর্ণাঙ্গ পর্যটন সুবিধা দেওয়ার দাবি জানান।

২০১৫ সালে ঝালকাঠির জেলা প্রশাসন কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরে জেগে ওঠা ৩০ একর বিস্তীর্ণ এলাকাজুড়ে নৈসর্গিক এ ছৈলারচরকে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট ঘোষণা করা হলেও দীর্ঘ পাঁচ বছরেও এখানে পর্যটক সুবিধা প্রদানের লক্ষ্যে কোনও উন্নয়নমূলক কাজ বা প্রকল্প গ্রহণ করা হয়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী