মানিকগঞ্জে হাসপাতালের ৬ তলা থেকে পড়ে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ২৩:১৭আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২৩:৩৬

মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল

মানিকগঞ্জে হাসপাতালের ৬ তলা বিশিষ্ট একটি ভবন থেকে পড়ে অজ্ঞাত নামা এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল মানিকগঞ্জ হাসপাতালের ভবনে এই ঘটনা ঘটে। অজ্ঞাত ওই কিশোরের পরনে আকাশী রঙের পাঞ্জাবি ও পায়জামা ছিল।

হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ ইরফান এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও রোগীরা জানান, গত কয়েকদিন ধরে হাসপাতালে আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে ওই কিশোরকে। সে হাসপাতালের পাশের মসজিদে নামাজ পড়তো ও মসজিদের বারান্দায় সময় কাটাতো। বুধবার দিনে ও সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাসপাতালের ৬ তলা ভবনের শিশু ওয়ার্ডের উত্তর পাশের বারান্দার রেলিংয়ের ধারেও তাকে ঘুরতে দেখা গেছে। পরে পৌনে ৬টার দিকে হাসপাতালে নিচে একটা শব্দ হলে আশপাশের লোকজন ও রোগীর স্বজনরা দেখে ভবনটির ওপর থেকে পড়ে ওই কিশোর ছেলেটি গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, নিহত ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তার মৃতদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে। ঘটনার পর পুলিশকে জানানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম