তারা দিতো সরকারি চাকরির বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২০, ২৩:৪৯আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:০৩

ঢাকা থেকে প্রতারণার অভিযোগে গ্রেফতার চার ব্যক্তি

সরকারি চাকরি মানে নিরাপত্তা। তাই সাধারণ মানুষ এই সোনার হরিণের পেছনে ছুটতে চায় জেনেই ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতে বসেছিল তারা। সরকারের মন্ত্রণালয়গুলো না জানলেও নিয়মিত সরকারি চাকরির বিজ্ঞাপন ছেপে সাধারণ মানুষকে ভুল ঠিকানা দিয়ে হাতিয়ে নিচ্ছিল বিপুল অংকের টাকা। অভিযোগ পাওয়ার পর এমন একটি চক্রের মূলহোতাসহ চার সদস্যকে রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বরের মেট্রোপলিটন শপিং প্লাজার  ৯ নম্বর ন্যাশনাল কম্পিউটারের দোকান থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এ চক্রটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পত্রিকা, লিফলেট ও অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. আনিসুর রহমান (৩২),  মো. জহিরুল ইসলাম (২৩), মো. শামসুল হুদা ননাই (৫৩) ও মো. হান্নান ইমন (৩২)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চাকরির ভুয়া নিয়োগপত্র, সিল, কম্পিউটার, প্রিন্টার ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়। পেনড্রাইভে ‘স্বরাষ্ট্র মন’ নামের ফোল্ডারে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১০টি ভুয়া নিয়োগপত্র রক্ষিত ছিল।

র‌্যাব জানায়, এই সংঘবদ্ধ প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিস, মন্ত্রণালয় ও সরকারি বিভিন্ন অধিদফতরে চাকরির ভুয়া নিয়োগের বিজ্ঞাপন দিয়ে সরকারি কর্মকর্তার নাম ও পদরির সিল জাল করে চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছে। এই প্রতারক চক্রের মূলহোতা মো. আনিসুর রহমান অন্যান্য আসামির সহযোগিতায় ওই কম্পিউটারের দোকানে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে চাকরি প্রত্যাশী সহজ সরল মানুষদের প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল। চাকরি না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে প্রদেয় টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি, হুমকি প্রদর্শন করে প্রতারক চক্রটি। গ্রেফতারকৃতরা তাদের অপকর্মের কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম