মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাস্ক না পরার দায়ে ৮১ জনকে মোট ৭ হাজার ৬২০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, 'আমাদের সবার উচিত এখন আরও সচেতন হয়ে চলা। সচেতন না হলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। জনসচেতনতায় জেলা প্রশাসন এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবে।'
উল্লেখ্য, এখন পর্যন্ত জেলায় মোট ২হাজার ৪৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন ২ হাজার ৩০৫ জন। জেলায় ৭৮ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।








