কবর খুঁড়ে মরদেহের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

পাবনা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২০, ১৮:২৬আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২২:০৭

কবর খুঁড়ে মরদেহের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

পাবনার ঈশ্বরদীতে মারা যাওয়ার ১২ দিনের মাথায় কবর খুঁড়ে ৮৫ বছরের এক বৃদ্ধার মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরের মধ্যে উপজেলার জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের স্ত্রী ফজিলা খাতুন (৮৫)  গত ৩১ অক্টোবর মারা যান। মারা যাওয়ার পর তাকে জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দাফনের ১২ দিনের মাথায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতের মধ্যে কোনও একসময় কবরস্থান থেকে ওই বৃদ্ধার মরদেহ তুলে তার মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও থানার ওসি সেখ নাসীর উদ্দিন।

ওসি জানান, কী কারণে বৃদ্ধার মাথা কেটে নিয়ে গেছে তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের