ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ কবি তনন হত্যার প্রতিবাদে সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০২০, ১৯:০৭আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৯:১৪

তনন হত্যার প্রতিবাদে শোক মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ কবি ও সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে শোক মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সংস্কৃতি সমাজের ব্যানারে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন থেকে একটি শোক মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, শিক্ষাবিদ সোপানুল ইসলাম সোপান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের পরিচালক মনির হোসেন।

এ সময় বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খালের পানি নেওয়ায় বাধা দেওয়ায় গত রবিবার (৮ নভেম্বর) কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তননকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন কবিকে হত্যার মানে অন্যায়ের প্রতিবাদকারীকে হত্যা করা। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম