সাংবাদিক কার্ডধারী নারীর পেটে করে ইয়াবা পাচারের চেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২০, ২৩:২১আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২৩:৩৬

সাংবাদিক কার্ডধারী নারীর পেটে করে ইয়াবা পাচারের চেষ্টা পেটে করে বিপুলসংখ্যক ইয়াবা পাচারের সময় সাংবাদিক কার্ডধারী শ্রাবণী আক্তার লিপি (৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর টোল ঘর এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টোলঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বরিশাল থেকে আসা বরগুনার বুড়ীরচর এলাকার লিপিকে আটক করা হয়। পরে তার তলপেটে এক্সরে করে বিশেষ পদ্ধতিতে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের অস্তিত্ব মেলে। ইয়াবা পেট থেকে বের করাসহ জিজ্ঞাসাবাদের কার্যক্রম চলছে।

সাংবাদিক কার্ডধারী নারীর পেটে করে ইয়াবা পাচারের চেষ্টা দৈনিক হক ইনসাফ পত্রিকার মোবাইল করেসপন্ডেন্ট কার্ডধারী লিপি বরগুনার বুড়ির চর এলাকার লিটন হাওলাদারের মেয়ে।

আটক নারী ডিবির হেফাজতে রয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম