কেমন আছে সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যুরা

খুলনা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২০, ২৩:৫৮আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০০:০৯

সুন্দরবন দস্যুমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

সুন্দরবন দস‌্যুমুক্ত দিবস উপলক্ষ‌ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে র‌্যাব-৬ কার্যালয়ে র‌্যাব ৬ ও ৮ এর আহ্বানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সুন্দরবন থেকে বিভিন্ন সময় আত্মসমর্পণ করা দস্যুদের উপস্থিত রাখা হয়। বিগত দিনে ৩২টি বাহিনীর ৩ শতাধিক দস্যুর উপস্থিতিতে তাদের সুখানুভূতি শোনানো হয়। এ সময় চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব-৭ আয়োজিত সেখানের দস্যুদের আত্মসমর্পণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হয়।

খুলনার অনুষ্ঠান উপস্থাপনা করেন র‌্যাব ৬ এর পরিচালক লে কর্নেল রওশনুল ফিরোজ। এ সময় র‌্যাব-৮ এর পরিচালক, খুলনার জেলা প্রশাসক ও খুলনার পুলিশ সুপারসহ র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে পেছনে আত্মসমর্পনকারীরা

খুলনার এ অনুষ্ঠানে দস্যুরা তাদের নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আত্মসমর্পণকৃত দস্যুরা বলেন, তাদের নামের মামলা প্রত্যাহার হচ্ছে না। তারা খাস জমিতে বংশ পরম্পরায় বসবাস করে আসলেও আজ উচ্ছেদ হচ্ছেন। কিন্তু প্রশাসন নীরব। পরে র‌্যাব-৬ এর পরিচালক লে কর্নেল রওশনুল ফিরোজ দস্যুদের অভিযোগ বিষয়ে মিডিয়ার কাছে তার ও র‌্যাবের ব্যাখ্যা তুলে ধরেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম