সহস্রাধিক ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২০, ০০:৩৪আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০০:৩৫

গাজীপুর

গাজীপুরে এক হাজার ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর উপ-কমিশনার (গোয়েন্দা) জাকির হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলো- চাঁদপুর জেলা সদর থানার চান্দরা বাজার এলাকার গুবিন্দা গ্রামের ইব্রাহিম শেখের ছেলে সাইফুল ইসলাম (২৮) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পারদানাখোলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে আমলগীর হোসেন (২৭)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর উপ-কমিশনার জাকির হাসান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টিম মহানগরের পূবাইল থানার হায়দারাবাদ এলাকার জনৈক শহিদুল ইসলাম খোকনের বাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশ বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলামকে ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। সেখানে উপস্থিত টঙ্গীর চেরাগ আলীর জাহানারা বেগমের বাড়ির ভাড়াটিয়া আলমগীরকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম