মেয়ের বাড়ি থেকে বের হয়ে ট্রাকচাপায় বাবার মৃত্যু

হিলি প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২০, ১১:২৫আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১১:২৫

দিনাজপুর দিনাজপুরের বিরামপুরে মেয়ের বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেলে করে নিজের বাড়িতে ফেরার পথে ট্রাকচাপায় আব্দুল হাদী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করতে পারলেও এর চালক ও সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাদী জেলার বিরামপুর পৌরসভার পারভবানীপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির স্থানীয়দের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার সকালে আব্দুল হাদী বাইসাইকেল নিয়ে মেয়ের বাড়ি থেকে বিরামপুর শহরের দিকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কলেজ বাজার এলাকায় সড়ক পারাপারের সময় পেছন থেকে আসা একটি আলু বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

এসময় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে জব্দ করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে (দিনাজপুর ট-১১-০১৭৪) ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম