বাড়িওয়ালার মারধরে ভাড়াটিয়ার মৃত্যু!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২০, ১২:২২আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৯:০৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় বকেয়া বাড়িভাড়া আদায়কে কেন্দ্র করে বাড়িওয়ালার মারধরে ভাড়াটিয়া মেহেদী হাসানের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাড়িওয়ালা রানা মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মেহেদী হাসানের ছেলে আল আমীনের কাছ থেকে তার বাড়িওয়ালা প্রতি মাসে ১৫'শ টাকা ঘরভাড়া পান। বাড়িওয়ালা রানা মিয়া বকেয়া পাওনার জন্য আল আমীনকে মারধর করতে থাকলে বাধা দেন বাবা মেহেদী হাসান। এ সময় রানা মিয়া মেহেদী হাসানকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ধাক্কা খেয়ে মেহেদী হাসান মাটিতে পড়ে থাকলে স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আল আমীন অভিযোগ করেন, পাওনা টাকার জন্য বাড়িওয়ালা রানা তাকে মারধর করছিল। খবর পেয়ে তার বাবা মেহেদী হাসান  বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালা রানা ও তার পরিবারের লোকজন মিলে পিটিয়ে হত্যা করে তার বাবাকে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রানা ও তার পরিবারের লোকজন গাঢাকা দিয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান চালাচ্ছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম