করোনায় যশোরের চাকলাদার পরিবহনের মালিকের মৃত্যু

যশোর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২০, ১৯:১৩আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৯:১৩

সালাম চাকলাদার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যশোর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং চাকলাদার পরিবহনের মালিক সালাম চাকলাদার (৬৮)। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

সালাম চাকলাদার যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বড় ভাই।তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা।

সালাম চাকলাদারের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার জানান, এক সপ্তাহ আগে অসুস্থ হওয়ায় করোনার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন সালাম চাকলাদার। নমুনা পজিটিভ হওয়ায় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রেফার করা হয় তাকে।

ফন্টু চাকলাদার আরও বলেন, ‘সালাম ভাইয়ের অনেক আগে থেকেই হার্টের সমস্যা ছিল। এছাড়া একবার স্ট্রোকও হয়েছিল তার।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক