ভাইয়ের সামনে ট্রাকের চাকায় পিস্ট হয়ে বড় বোনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২০, ১৯:২৪আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৯:২৬

বগুড়া

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছোট ভাইয়ের সামনে ট্রাকের চাকায় পিস্ট হয়ে মাসুদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বগুড়া-নওগাঁ সীমান্ত এলাকার ঢাকা রোডে এই দুর্ঘটনা ঘটে। তারা মৃত আত্মীয়ের দাফন অনুষ্ঠানে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদা বেগম নওগাঁর বদলগাছি উপজেলার ভাণ্ডারপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী। শুক্রবার সকালে নিকটাত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে মাসুদা বেগম ছোট ভাই আকতারুজ্জামানকে সঙ্গে নিয়ে অটো রিকশায় বদলগাছি থেকে তিলকপুর হয়ে নওগাঁ সদরের তাজের মোড়ে যেতে ঢাকা রোডের চার মাথায় আসেন। অটো রিকশা থেকে নামার পর ভাইবোন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৩৮৩২) মাসুদা বেগমকে পিস্ট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বড় বোনের মর্মান্তিক মৃত্যু দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন আকতারুজ্জামান। চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, ঘটনাস্থল নওগাঁ সীমানায় হওয়ায় ওই জেলার পুলিশ ব্যবস্থা নেবেন।

নওগাঁ সদর থানার ওসি সরোয়ারর্দী হোসেন জানান, কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা হয়নি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক