সাদাত 'শিশু শান্তি পুরস্কার' পাওয়ায় খুশি নড়াইলবাসী

নড়াইল প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ০৫:২৪আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০৬:২৫

সাদাত 'শিশু শান্তি পুরস্কার' পাওয়ায় খুশি নড়াইলবাসী কিশোর সাদাত রহমান আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার অর্জন করায় নড়াইলে বইছে আনন্দের বন্যা। সাদাত শিশুদের নোবেল খ্যাত এই পুরস্কারে ভূষিত হওয়ায় নড়াইলের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ আনন্দিত ও গর্বিত। সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে একটি অ্যাপ তৈরি করে সাদাত এই পুরস্কারে পেয়েছেন।

১৭ বছরের কিশোর সাদাত নড়াইল সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। নেদারল্যান্ডসে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার (১৩ নভেম্বর) সাদাত রহমানকে পুরস্কৃত করা হয়।২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল বিজয়ী শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য এই পুরস্কার চালু করে কিডস রাইটস নামের একটি সংগঠন।

সূত্র জানায়, সাদাত রহমান একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন যেখানে সাইবার বুলিংয়ের শিকার ভুক্তভোগী শিশু, কিশোর-কিশোরীরা অনলাইনে রিপোর্ট করতে পারছে এবং নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারছে। এই অ্যাপের মাধ্যমে কিশোর-কিশোরীরা জানতে পারে কীভাবে ইন্টারনেট দুনিয়ায় তারা সুরক্ষিত থাকতে পারবে। ইতোমধ্যে সাদাতের অ্যাপটি জনপ্রিয় হয়ে উঠেছে। শুধুমাত্র নড়াইলেই এক হাজার ৮০০ জন অ্যাপটি ব্যবহার করছে।

 সাইবার টিনস'র হেড অব ক্যাম্পেইন শফিকুল ইসলাম জানান, তাচ্ছিল্যের শিকার হয়ে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা শুনে অ্যাপ তৈরির কাজ শুরু করে সাদাত।

নড়াইল আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মল্লিক সাদাত রহমানকে নড়াইল তথা বাংলাদেশের নক্ষত্র উল্লেখ করে বলেন, সাইবার ক্রাইম থেকে শিশু-কিশোরদের রক্ষায় সাদাত রহমানের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। নড়াইলবাসীর মুখ বাংলাদেশ তথা সারা বিশ্বে উজ্জ্বল করেছেন সাদাত।

নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস বলেন, সাদাত রহমান আমাদের গর্ব।মোবাইল অ্যাপ তৈরির মাধ্যমে নড়াইল তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম করেছেন সাদাত। তার অবদান শিশু-কিশোরদের মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলে মন্তব্য করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম