হেফাজতের নতুন আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ নভেম্বর ২০২০, ১৫:০৬আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২৩:২৩

হেফাজতে ইসলামের জাতীয় কাউন্সিল

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন হেফাজতের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। কাউন্সিলে মুরুব্বিদের আলোচনা শেষে তাকে আমির নির্বাচিত করে ১৫১ সদস্যবিশিষ্ট প্রস্তাবিত কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। এর মাধ্যমে প্রয়াত আল্লামা শাহ শফীর উত্তরাধিকারী হিসেবে অভিষিক্ত হলেন বাবুনগরী। সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে (কাউন্সিল) এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন দুপুর ২টার দিকে সম্মেলনের সভাপতির পক্ষে হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ঘোষণা দেন। 

সম্মেলনে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ১২ সদস্যদের সাব-কমিটি হেফাজতের নতুন এই কমিটির প্রস্তাব দেন। এতে বলা হয়, যদি কোনও আপত্তি না আসে তাহলে আগামীকাল (সোমবার) হেফাজতের কেন্দ্রীয় নেতারা বসে এই কমিটি চূড়ান্ত করবেন।
কমিটিতে ৩২ জন নায়েবে আমির, ৪ জন যুগ্ম মহাসচিব, ১৮ জন সহকারী মহাসচিবের পদ ঘোষণা করা হয়েছে। 

কমিটিতে প্রচার সম্পাদকের পদ পেয়েছেন জাকারিয়া মোহাম্মদ ফয়জী।

এর আগে সকাল ১০টায় হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিচিত চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় শুরু হয় জাতীয় প্রতিনিধি সম্মেলন (কাউন্সিল)। এ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে কাউন্সিলর হিসেবে ৩৭০ জন শীর্ষ কওমি আলেম অংশ নেন। তারাই সম্মেলনে আহমদ শফীর উত্তরসূরি নির্ধারণ করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর থেকে সংগঠনটির আমিরের পদটি শূন্য ছিল।

/এসটিএস/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রদলের সাবেক নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল
ছাত্রদলের সাবেক নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী