জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে এক ব্যক্তি হাজতে

খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১৯:৩২আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৯:৩৩

খাগড়াছড়ি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রপাগান্ডা, আক্রমণাত্মক, মানহানিকর তথ্য, ছবি প্রকাশ ও প্রচার করায় জনমনে অস্থিরতা এবং আইন শৃঙ্খলার অবগতি ঘটার উপক্রমসহ সহায়তার অপরাধে দায়ের করা মামলায় আত্মসমর্পণকৃত আসামি আহমেদ উল্ল্যাহ কামালকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার বাদীপক্ষের আইনজীবী অংসুইথুই মারমা জানান, জেলার মাটিরাঙা উপজেলার সিংহপাড়া এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে আহম্মেদ উল্ল্যাহ কামাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২২ মার্চ ২০১৭ হতে ২৩ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত জাতির পিতা ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা পোস্টে অপপ্রচারের মাধ্যমে জনমনে অস্থিরতা এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটার অভিযোগে মামলা করেন একই এলাকার মৃত আলী আকবরের ছেলে মো. তাজুল ইসলাম।

মামলাটি ৩০শে আগস্ট ২০২০ তারিখে সংশ্লিষ্ট মাটিরাঙা থানায় দায়ের করা হয়।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফ উদ্দিন জানান, আসামি যড়যন্ত্রের স্বীকার, তারা জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম