যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে লক্ষ্মীপুর জেলার ৪ নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ২০:৩৬আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০২:০৪

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন লক্ষ্মীপুরের চার জন নেতা।

কেন্দ্রীয় যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বছরের ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠনের প্রায় এক বছর পর শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। লক্ষ্মীপুর জেলার চারজন নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিয়েছেন।

তারা হচ্ছেন প্রেসিডিয়াম সদস্য পদে লক্ষ্মীপুরের রামগঞ্জের হাবিবুর রহমান পবন, উপ-পরিবেশ সম্পাদক পদে সদর উপজেলার সামছুল ইসলাম পাটওয়ারী, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট জয়নাল আবেদিন রিগ্যান ও কার্যনির্বাহী সদস্য পদে মুক্তার কামাল চৌধুরী।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ  মাইনুল হোসেন নিখিলের কাছে হস্তান্তর করেন।

যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে লক্ষ্মীপুরের এ চার নেতাকে অন্তর্ভুক্ত করায় জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল নোমান অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, কেন্দ্রীয় এ চার নেতাকে লক্ষ্মীপুর জেলায় সংবর্ধনা দিয়ে বরণ করা হবে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী