নারী ইউপি সদস্যের চরিত্র নিয়ে আপত্তিকর মন্তব্য, চেয়ারম্যান কারাগারে

পটুয়াখালী সংবাদদাতা
১৬ নভেম্বর ২০২০, ০২:৩৭আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০২:৩৮

পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় নারী ইউপি সদস্যের চরিত্র নিয়ে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে ১১নং ডাবলুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল সালাম সিকদারকে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার তাকে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তখন পলাতক থাকার পর রবিবার ( ১৫ নভেম্বর) পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন চেয়ারম্যান আবদুল সালাম সিকদার। তবে বিচারক মো. জামাল হোসেন জামিন নামঞ্জুর করে তাকে পটুয়াখালীর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য মোসা. শাহানারা বেগম ২০১৯ সালের ৮ এপ্রিল চেয়ারম্যান আবদুল সালাম সিকদারের বিরুদ্ধে ৫০ লাখ টাকা মানহানির অভিযোগসহ ন্যয়বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেন।
বাদীর প্রদত্ত জবানবন্দির পর আদালত মামলার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। এরপর বিচার বিভাগীয় তদন্তে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সালাম সিকদারের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। পরবর্তীতে আদালতের মাধ্যমে চেয়ারম্যান জামিন পেলেও তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় মোট ৫ জন আদালতে সাক্ষ্য দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফেরদৌস মিয়া আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. গোফরান বিশ্বাস পলাশ এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক।
রায় ঘোষণার সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৩ এপ্রিল ২০১৯ রাত ৮টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সালাম সিকদার পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে তার পরিষদের নারী ইউপি সদস্য ও চাচাতো বোন মোসা. শাহানারা বেগমের বিরুদ্ধে কলাপাড়া প্রেস ক্লাবের হলরুমে লিখিত সংবাদ সম্মেলন করেন। এসময় ইউপি সদস্যের চরিত্র নিয়ে কটাক্ষ করেন চেয়ারম্যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ৫ দিন পর মামলা করেন শাহানারা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম