বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা পণ্যের চালান জব্দ

বেনাপোল প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ১০:৩৫আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১২:৫৯

মিথ্যা ঘোষণা দিযে পণ্যের চালান নিয়ে আসা ট্রাক

বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডার ঘোষণা দিয়ে কপিসহ পাউডার জাতীয় পণ্য আমদানির অভিযোগে এমএস রিড এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের পণ্য চালান জব্দ করেছেন কাস্টমস সদস্যরা। পণ্যটি বন্দর থেকে ছাড় করাচ্ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট রিয়াংকা ইন্টারন্যাশনাল। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দরের ৩২ নম্বর পণ্যাগারের সামনে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে লোড করার সময় এ চালানটি আটক করে কাস্টমস।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করা হবে।

এদিকে, বন্দরে মিথ্যা ঘোষণার পণ্য চালান আমদানি বেড়েই চলেছে। কখনও কাস্টমস-বন্দরকে ম্যানেজ করে আবার কখনও বিভিন্ন পরিচয়ে হুমকি-ধামকি দিয়ে চলছে সরকারের রাজস্ব ফাঁকির উৎসব। তবে মাঝেমধ্যে দুই একটা চালান আটক হলেও অধিকাংশই থাকছে ধরাছোঁয়ার বাইরে। আইনের ফাঁক-ফোকর দিয়ে দুর্নীতিবাজ ব্যবসায়ীরাও থেকে যায় আড়ালে। ফলে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি বন্ধ হচ্ছে না।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম