পটুয়াখালীতে সিডরে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

পটুয়াখালী সংবাদদাতা
১৬ নভেম্বর ২০২০, ১৬:২৮আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৬:৩৩

কুয়াকাটায় সিডর ঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে ও এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার রাত আটটায় ট্যুরিস্টদের সেবামূলক সংগঠন কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াক) আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটা সী-বিচের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সুপার সাইক্লোন সিডরের ১৩তম বার্ষিকী উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে ঝড়ের একটি কল্পিত চিত্র অঙ্কন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন ও টোয়াকের সহ-সভাপতি রানা হাসান।

এর আগে আছরের নামাজের পর কুয়াকাটা জামে মসজিদ ও গলাচিপার আমখোলা ইউনিয়নের কাঞ্চনবাড়িয়া জামে মসজিদে নিহতদের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তারা সিডরে বিধ্বস্ত পটুয়াখালীর ১০২ কিলোমিটার বেড়িবাঁধ দ্রুততম সময়ের মধ্যে পুনর্নির্মাণের দাবি জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী