চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে ডাকাতি: অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ১৬:৩৩আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৬:৩৯

সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গা উথলী বাজার শাখা। এখানেই রবিবার লুট হয় প্রায় ৯ লাখ টাকা।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সোনালী ব্যাংক উথলী বাজার শাখায় দিনদুপুরে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে উথলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দীক বাদী হয়ে জীবননগর থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, তিন দুস্কৃতকারী হেলমেট, মাস্ক ও পিপিই পরিধান করে অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটিয়েছে। ব্যাংকটির এই শাখায় কোনও সিসি ক্যামেরা না থাকায় দৃর্বৃত্তদের চিহ্নিত করতে সময়ক্ষেপণ হচ্ছে। তবে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন তিনি। ব্যাংকটির শাখার ভেতরে একটি খেলনা পিস্তলের অংশ জব্দ করা হয়েছে।

রবিবার দুপুর সোয়া ১টায় চুয়াডাঙ্গার উথলী শাখায় তিনজন ডাকাত সদস্য প্রহরী ও ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে সাড়ে আট লাখ টাকা লুট করে নিয়ে যায়।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান