রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থদাতাদের বিচার হবে: কাদের

নোয়াখালী প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ১৯:৪১আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৯:৪৫

কবিরহাটে আওয়ামী লীগের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থের যোগানদাতাদের খোঁজা হচ্ছে। যারা অর্থের সরবরাহ করছে তাদের বিচারের আওতায় আনা হবে।’ 

তিনি আজ সোমবার (১৬ নভেম্বর) বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলা সদরের হাজী ইদ্রিস চত্বরে এক স্মরণসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই কথা বলেন।

প্রয়াত সুধারাম থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কবিরহাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজ উল্যাহ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বাঙ্গালী, কবিরহাট পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার রতন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন এর স্মরণে এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। যারা মৃত্যুবরণ করেছেন তারাসহ সাম্প্রতিক করোনায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। কবিরহাটে আওয়ামী লীগের স্মরণ সভা  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি শক্তিশালী ও গণমুখী সংগঠনের জন্য ঐক্যের বিকল্প নাই। সংগঠনের মজবুত জনভিত্তি তৈরি করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোটখাট বিষয়ে মতের অমিল থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। নেত্রী শেখ হাসিনার নির্দেশ হচ্ছে, সাংগঠনিক অনৈক্য দূর করতে হবে। দলকে করতে হবে শক্তিশালী।’

তিনি বলেন, ‘বিএনপি বার বার ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা আবার বলে, তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। দেশের মানুষ জানে ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাসের কথা। তারা অস্বীকার করলেও জনগণ ভুলে যায়নি। এখনও সময় আছে। বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে।’ কবিরহাটে আওয়ামী লীগের স্মরণ সভা

মন্ত্রী আরও বলেন, ‘শান্তি-স্বস্তি নষ্ট করে, ভয়ের পরিবেশ তৈরি করতে তারা গুজব, অপপ্রচার ও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যারা এসব অপকর্ম, দেশবিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের অর্থের যোগান দিচ্ছে তাদের  বিচারের আওতায় আনার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জনগণ, রাষ্ট্রের সম্পদ ও কারও জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন এজেন্ট পর্যন্ত দিতে পারে না। অথচ নির্বাচন হয়ে গেলে প্রতিবাদ করে।’

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।

 

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম