বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল

নোয়াখালী প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ২০:৪১আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২০:৪৩

নোয়াখালী

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশার স্ত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ বেগম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন, স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান, জোবায়ের হোসেন ও কবির হোসেন উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র বাছাই ১৭ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৪ নভেম্বর। ১০ ডিসেম্বর আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

শাহনাজ বেগমকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিয়েছে। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

অপরদিকে, জেলা যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগ যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক ওমর ফারুক বাদশা গত ২৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়। ১৬ টি ইউনিয়ন পরিষদ ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ২ শত ৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ৯ শত ৯৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ২ শত ৩৬ জন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম