‘আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা মওলানা ভাসানী’

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২০, ১১:০৫আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১১:৩০

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী একজন ঐতিহাসিক নেতা। তার এ দেশে জন্ম না হলে আমরা কেউ এ পর্যায়ে আসতে পারতাম না।  তিনি না হলে বঙ্গবন্ধু জাতির পিতা হতেন না, বাংলাদেশ হতো না। সে রকম একজন মহান নেতার মৃত্যুবাষির্কীতে তার আত্মার শান্তি কামনা ও দেশের মঙ্গল কামনা করতে এসেছি।’ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার কবর জিয়ারত শেষে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম এসব কথা বলেন।

আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দেশের এই হাহাকার পরিস্থিতিতে আমাদের সবার ভাসানীর জীবন ও তার চরিত্র আরও কঠিনভাবে অধ্যয়ন করা উচিত।’ বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে হলে আমাদের আরও দৃঢ়, সৎ ও ত্যাগী হতে হবে। এখন হজুরের জন্ম ও মৃত্যুবাষির্কীতে হাজারও মানুষ তার কবর প্রাঙ্গণে ছুটে আসেন। কিন্তু আমরা যারা নেতা, তারা অতীতকে স্বীকার করি না। তাদের কিন্তু অনেক দুর্দশা হবে। সেই জন্য বলছি, যার যে মর্যাদা বিশেষ করে স্বাধীনতায় যার যে মর্যাদা সবারই তা স্বীকার করা উচিত। দেশকে পরিচালনা করতে হলে সবাইকে নিয়ে অগ্রসর হওয়া উচিত।'

এসময় বঙ্গবীরের সঙ্গে দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক উপস্থিত ছিলেন।

এদিকে সকাল থেকে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে সর্বস্তরের জনগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানো হচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক