চট্টগ্রামে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ নভেম্বর ২০২০, ২২:০৬আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২২:১৫

যন্ত্রপাতি ছাড়া অনিরাপদ পরিবেশে এভাবেই রিপোর্ট দেওয়া হতো জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে।

স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন না থাকায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ অভিযান চালিয়ে জনসেবা ডায়াগনস্টিক সেন্টার নামে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। একই দিন অভিযান চালিয়ে আইডিয়াল ক্লিনিক নামে আরও একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান।

এ সম্পর্কে জানতে চাইলে শেখ জোবায়ের আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্লিনিকটির (আইডিয়াল ক্লিনিক) স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছিল না। এছাড়া ক্লিনিকে কোনও ডাক্তার নেই। নার্স, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কিংবা টেকনিশিয়ান কেউ নেই। যেই কারণে এটি সিলগালা করে দেওয়া হয়েছে। জনসেবা ডায়াগনস্টিক সেন্টারেরও একই অবস্থা। সেখানেও কোনও ল্যাব টেকনিশিয়ান নেই। স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন না নিয়ে খুবই খারাপ পরিবেশে স্বাস্থ্যবিধি না মেনেই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল। এ কারণে ওই প্রতিষ্ঠানটিও সিলগালা করে দেওয়া হয়েছে।’

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম