ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে চুরি হওয়া শিশুর লাশ মিললো পুকুরে

বাগেরহাট প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ০৯:২৫আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০৯:২৫

বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে চুরি হওয়া ১৭ দিন বয়সের শিশু সোহানা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৫৩ ঘণ্টা পর বুধবার (১৮ নভেম্বর) সকালে ওই নবজাতকের বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাতের কোনও এক সময় মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা আক্তারকে ঘুমন্ত বাবা-মায়ের মাঝখান থেকে চুরি করা হয়। ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। সোমবার (১৬ নভেম্বর) রাতে শিশুটির দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মোরেলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, এর আগেও আমরা পুকুরটিতে তল্লাশি চালিয়েছি। কিন্তু এরপরে শিশুটির লাশ এনে পুকুরে ফেলা হয়েছে নাকি আগেই ফেলা হয়েছে সেই বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

সুজন খান ও শান্তা আক্তার জানান, রবিবার রাতে খেয়ে তারা ঘরের আলো বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলেন। সোহানা তাদের দুই জনের মাঝখানে শুয়ে ছিল। রাত ২টার দিকে উঠে দেখেন তাদের সন্তান নেই।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম