বেলকুচিতে বাস চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ২১:১২আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২১:১৩

বেলকুচিতে বাস চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বেলকুচি-এনায়েতপুর সড়কের সুবর্নসাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এনায়েতপুর হাসপাতালগামী শাহজাদপুরের সবুজবাংলা নামের বাসের চাপায় ওই দুই আরোহী নিহত হন।

নিহতরা হলেন বেলকুচির শেরনগর গ্রামের হাকিম মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২২) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে হযরত আলী (২৩)। গুরতর আহত ফরহাদ হোসেন (২৮) নামে তাদের অপর সঙ্গীকে উদ্ধার করে স্থানীয়রা এনায়েতপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, তিন যুবক বেপরোয়া রেস খেলতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। পুলিশ লাশ উদ্ধার করেছে। বাসটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম