কুমিল্লায় যুবলীগ কর্মী জিলানী হত্যায় আসামির ৫ দিনের রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ২১:১৩আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২১:২৪




কুমিল্লায় যুবলীগ কর্মী জিলানী হত্যায় আসামির ৫ দিনের রিমান্ড কুমিল্লা নগরীর পুরাতন চৌয়ারা বাজার এলাকায় প্রকাশ্যে যুবলীগ কর্মী জিল্লুর রহমান জিলানীকে হত্যার ঘটনায় গ্রেফতার আবদুল কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে (১৮ নভেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন এই আদেশ দেন। বিকালে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী।

জানা যায়, গত ১১ নভেম্বর সকালে নগরীর পুরাতন চৌয়ারা বাজার এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে জিলানীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. ইমরান হোসাইন চৌধুরী বাদী হয়ে সিটি করপোরেশনের বর্তমান কাউন্সিলর আবুল হাসান, আবদুস সাত্তার এবং সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার ওরফে খলিলসহ ২৪ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

পুলিশ এ পর্যন্ত আবদুল কাদের (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। সে মামলার এজাহার নামীয় ৯ নম্বর আসামি।

বুধবার বিকালে মামলার বাদী ইমরান চৌধুরী বলেন, ঘটনার সাত দিন অতিবাহিত হলেও পুলিশ আর কোনও আসামিকে গ্রেফতার করেনি। প্রধান আসামিরা গ্রেফতার না হওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় আছি। আশাকরি পুলিশ অভিযান চালিয়ে আমার ভাইয়ের ঘাতকদের গ্রেফতার করবে।

বিকালে সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, আমি থানায় দুই দিন আগে যোগ দিয়েছি। তাই এখানে এসেই মামলার অভিযোগ ও অনুসন্ধানে যাদের নাম বেরিয়ে আসছে তাদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি আরও যাচাই-বাছাই করার পাশাপাশি প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম