লোকালয়ে আসা ২৬টি অজগরসহ ৩৩ বন্যপ্রাণী অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ২৩:০৭আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২৩:১৪

লোকালয়ে আসা ২৬টি অজগরসহ ৩৩ বন্যপ্রাণী অবমুক্ত

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকার লোকালয় থেকে ২০ কেজি ওজনের আরও একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন সুন্দরবনে অজগরটি অবমুক্ত করা হয়। এনিয়ে চলতি বছরের ১১ মাসে লোকালয়ে চলে আসা ২৬টি অজগর, কিং কোবরা, বন্য শুকর, বার্কিং ডিয়ার ও একটি চিত্রল হরিণসহ ৩৩ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, বুধবার সকাল ১০টার দিকে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের আজিজ শিকদারের বাড়ির গোয়াল ঘরে একটি অজগর দেখতে পান বাড়ির লোকজন। খবর পেয়ে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ অজগরটি উদ্ধার করে দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করে। এই অজগরটির ওজন ২০ কেজি, দৈর্ঘ্য ১৫ ফুট। এনিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৬টি অজগর সাপ লোকালয় থেকে উদ্ধার করে আবারও সুন্দরবনে অবমুক্ত করা হয়। এছাড়া ওই সময়ের মধ্যে একটি কিং কোবরা, তিনটি বন্য শুকর, দুইটি বার্কিং ডিয়ার ও একটি চিত্রল হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এছাড়াও গত ৭ অক্টোবর একটি রয়েল বেঙ্গল টাইগার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে প্রবেশ করলে বন বিভাগ ও গ্রামবাসী মাইকিং ও বিভিন্ন শব্দ সৃষ্টি করে বনে ফিরিয়ে দেয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম