নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ১২:১৮আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১২:১৮

নওগাঁ নওগাঁয় শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল এবং ঢাকা বাস টার্মিনাল থেকে কোনও বাস ছাড়েনি। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল।

নওগাঁ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা সড়কে চাঁদাবাজি করে এই অভিযোগ অনেক পুরনো। আমরা তাদের বার বার চাঁদাবাজি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি। কিন্তু তারা আমাদের কথার কোনও তোয়াক্কা করে না। পাশাপাশি বাস মালিক সমিতির অনুমতি ছাড়া শ্রমিক ইউনিয়নের দুটি বাস তারা চালাচ্ছে। যা পুরোপুরি বেআইনি। শ্রমিকদের এ ধরনের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ হিসেবে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।’

এ বিষয়ে শ্রমিক নেতারা জানান, মালিক গ্রুপের কাছে শ্রমিক জিম্মি থাকেন সারাজীবন। তারা ইচ্ছেমতো শ্রমিকদের পরিচালনা করেন। শ্রমিকরা যদি নিজের স্বার্থে কিছু করেন তাহলে মালিকরা বাস বন্ধ করে দেন।

এদিকে ঘোষণা ছাড়াই পরিবহন বন্ধ করে দেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলেন, ‘নওগাঁর মালিক গ্রুপ এবং শ্রমিক গ্রুপ বার বার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এরপর বাস চলাচল বন্ধ করে দেয়। তাতে আমাদের মত সাধারণ যাত্রীদের বিপাকে পড়তে হয়। বাস চলাচল বন্ধ এজন্য ইজিবাইক কিংবা সিএনজিতে করে গন্তব্যে যেতে হচ্ছে। এতে আমাদের দিগুণ ভাড়া খরচ হচ্ছে। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’