দেড় হাজার বস্তা সার জব্দ, আটক ১

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ১২:৪১আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১২:৪১

জব্দ করা সার মানিকগঞ্জের ঘিওর বাজারের দুটি গুদাম থেকে এক হাজার ৪৪৭ বস্তা বিভিন্ন প্রকার সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৯ নভেম্বর) রাতে ঘিওর বাজারে অবস্থিত গুদাম দুটি থেকে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

উপজেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর বাজারে মেসার্স রেজাউল ট্রেডার্স এবং মেসার্স হুমায়ুন টেডার্স নামে দুটি গুদামে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগ পায় উপজেলা প্রশাসন। বুধবার রাত ১০টার দিকে পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ওই দুটি গুদামে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন ইউএনও আইরিন আক্তার। এ সময় মেসার্স হুমায়ুন টেডার্সের গুদাম থেকে এক হাজার ২৪৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ডিএপি ৩৪৭ বস্তা, টিএসপি ৩৯৩, ইউরিয়া ৪৬০ বস্তা। এছাড়া মেসার্স রেজাউল ট্রেডার্সের গুদাম থেকে ২০০ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ডিএপি ৬৬ বস্তা, টিএসপি, ৬০ বস্তা ও ইউরিয়া ৭৪ বস্তা।

ইউএনও বলেন, ‘জব্দ করা সার ওই দুটি গুদামেই রয়েছে। গুদাম দুটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় প্রথমে ভ্রাম্যমাণ আদালতে বিচার কার্যক্রম প্রস্তুতি নিলেও পরে নিয়মিত মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।  উপজেলা কৃষি বিভাগকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, ‘জব্দ করা সার কেনার বৈধ কোনও কাগজাদি গুদাম দুটির মালিকরা দেখাতে পারেননি। এ ঘটনায় হুমায়ুন কবির নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম