নিজ বাড়ি থেকে গৃহকর্তার বস্তাবন্দি লাশ উদ্ধার

পটুয়াখালী সংবাদদাতা
১৯ নভেম্বর ২০২০, ১৩:১৬আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৩:১৬

পটুয়াখালী পটুয়াখালীর দশমিনার বাঁশবাড়িয়া থেকে মো. নজরুল আলম হাওলাদার নাসরুল (৪৫) নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান নিশ্চিত করেন।

নাসরুল বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল হক হওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাসরুলের বসতঘরের পাশে ছাগলের ঘর থেকে জবাই করা বস্তাবন্দি লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি কিছুদিন আগে জমি বিক্রি করেন। সেই টাকাপয়সা নিয়ে ছেলে এবং স্ত্রীর সঙ্গে মনমালিন্য চলছিল। ঘটনার পর থেকে তার স্ত্রী ও ছেলে পালাতক রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, জমি বিক্রির টাকা নিয়ে তাদের পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। সেটি নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, একটি জমি বিক্রি নিয়ে ছেলের সঙ্গে বিবাদ ছিল নাসরুলের। তবে এ কারণেই যে তিনি খুন হয়েছেন সেটি নিশ্চিত না। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম