বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের পক্ষে: পররাষ্ট্রমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ১৬:৪৭আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৭:০২

বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের পক্ষে: পররাষ্ট্রমন্ত্রী মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বঙ্গবন্ধুকে অমরত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল জনগণের ন্যায্য অধিকার আদায়। এই অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট বয়স থেকে শুরু করে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন। তিনি শোষিত মানুষের পক্ষে সবসময় অত্যন্ত শক্তিশালী ও বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেছেন, বিশ্ব দুই ভাগে বিভক্ত। এক ভাগে শোষিত আর অন্য ভাগে শাসিত। আমি শোষিত মানুষের পক্ষে। বঙ্গবন্ধুর আর একটি বৈশিষ্ট্য ছিল মানুষের প্রতি ভালোবাসা এবং এই ভালোবাসাই তাকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উৎসাহ দিয়েছে।’

‘বিশ্ব দর্শন দিবস-২০২০’ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দর্শন বিভাগ আয়োজিত “বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন” শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

ভার্চুয়াল প্লাটফর্মে ওয়েবিনারে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু জনগণকে সঙ্গে নিয়েই সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। এরই ধারাবাহিকতায় তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।

সভাপতির বক্তব্যের শুরুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালে ১৫ আগস্টে তার পরিবারের শহীদ সব সদস্যকে। তিনি আরও স্মরণ করেন একই দিনে শহীদ হওয়া দক্ষিণ বাংলার কৃতি সন্তান শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ তার পরিবারের সদস্যদের।

বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের পক্ষে: পররাষ্ট্রমন্ত্রী উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের মূল জায়গা ছিল একটি স্বাধীন সার্বভৌম বাঙালি জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই রাষ্ট্রের মানুষের অধিকার নিশ্চিত করা। আজ বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশটিকে এগিয়ে নিয়ে চলেছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের জায়গাটি যদি পরিষ্কারভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে এ প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক কাজী শোয়েবুর রহমান। আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন। ওয়েবিনারে “বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। এছাড়াও ওয়েবিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকরা যুক্ত ছিলেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম