মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ১২ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ১৭:২০আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৭:২০

ভ্রাম্যমাণ আদালতের অভিযান বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকায় জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২টি ফার্মেসিকে মোট এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এবং আলী সুজার নেতৃত্বে নগরীর কাশীপুর, নথুল্লাবাদ ও বটতলা বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

নগরীর বটতলা ও নথুল্লাবাদ এলাকায় আট ফার্মেসিতে অভিযান চালিয়ে ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। অপর একটি ভ্রাম্যমাণ আদালত কাশীপুর এলাকায় চারটি ফার্মেসি থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় জব্দ করা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ ধ্বংস করা হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম