নারায়ণগঞ্জে ফ্লাওয়ার মিলের মেশিনে পড়ে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ১৯:৫২আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৯:৫৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ গ্রুপের ফ্লাওয়ার মিলের মেশিনের ভেতরে পড়ে রাজু (২৬) ও অন্তু (২২) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় তাদের নিথর দেহ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে নিশ্চিত করেন। এর আগে, দুপুর ১২টার দিকে কাজ করার সময় মেশিনের ভেতর পড়ে যান ওই দুই শ্রমিক।

কারখানার শ্রমিকরা জানান, ফ্লাওয়ার মিলের তৃতীয় তলায় মেশিনে কাজ করতে গিয়ে দুপুর ১২টার দিকে দুই শ্রমিক রাজু ও অন্তু পড়ে যায়। দুপুর ২টার দিকে মেশিনের পাইপ কেটে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় সদরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা জানান, মৃত অবস্থায় দুই জনকে আনা হলে ইসিজি পরীক্ষা করানোর পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে তারা কোনও দুর্ঘটনার শিকার হয়েছে কিনা সে বিষয়ে স্বজনরা কিছু বলেনি।

এ বিষয়ে আকিজ ফ্লাওয়ার মিলের জিএমসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার মোবাইলফোনে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

বন্দর থানার ওসি ফখরুদ্দিন জানান, আকিজ ফ্লাওয়ার মিলে কাজ করার সময় পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মেশিনের পাইপের ভেতরে অক্সিজেনের অভাবে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের কোনও স্বজন এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম