নাশকতার আশঙ্কায় জামায়াতের আমির ও এক কর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ২১:৫৩আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:৫৮

গাজীপুরের পূবাইল থানা জামায়াতে ইসলামীর আমির ও এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুরে নাশকতা সৃষ্টির সন্দেহে জামায়াত ইসলামীর আমির ও এক কর্মীকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ টি বই এবং ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের পূবাইল থানার শুকুন্দিরবাগ পশ্চিমপাড়া এলাকার জনৈক মান্নানের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলো পূবাইল থানা জামায়াত ইসলামীর আমীর কালীগঞ্জ উপজেলার চুপাইর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আশরাফ আলী ওরফে কাজল (৪৩) এবং জামায়াত ইসলামীর কর্মী সিরাজগঞ্জ সদর থানার কুড়ালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রেজাউল করিম (৪০)। তারা গাজীপুর মহানগরের হাড়িনাল এবং শুকুন্দিরবাগ পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থেকে নাশকতা কার্যক্রম করার চেষ্টা করে আসছিল।   

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, পূবাইল থানার শুকুন্দিরবাগ পশ্চিমপাড়া এলাকার জনৈক মান্নানের বাড়িতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়।  এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পূবাইল থানা জামায়াত ইসলামীর আমির ও এক কর্মীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে জামায়েত গঠনতন্ত্র বই, রিপোর্ট বই, সত্যের সাক্ষ্য বই নামক মোট ১৫টি বই উদ্ধার করে এবং তাদের ব্যবহৃত ১০০ সিসি ডিসকভার মোটর সাইকেল (গাজীপুর-হ-১১-৪২৮৪) জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম