নওগাঁ থেকে সব রুটে বাস চলাচল শুরু

নওগাঁ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ২৩:২৩আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২৩:৩৪

নওগাঁ বাস স্ট্যান্ড (ফাইল ছবি) দুই দিন বন্ধ থাকার পর নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বসেন মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠকে দুই পক্ষের মধ্যে সৃষ্ট জটিলতার সমাধান করে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মোটর মালিক ও শ্রমিক নেতারা জানান, নওগাঁ-পাবনা রুটে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একটি বাস চলাচলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নওগাঁ-কিশোরগঞ্জ রুটে নতুন আরও একটি বাস চলাচলের বিষয়ে দ্রুত বৈঠকের আহ্বান করা হবে বলে জানান তারা।

সংগঠনের চাঁদা উত্তোলনের বিষয়ে সাংগঠনিক নিয়ম নীতি অনুসরণ করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়। টার্মিনালের বাইরে কোনও চাঁদা উত্তোলন করা হবে না মর্মেও সিদ্ধান্ত হয় বৈঠকে।

সভায় নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার আবদুল মান্নান, রাজশাহী বিভাগীয় মোটর মালিক, শ্রমিক সংগঠনের নেতারা, নওগাঁ জেলা মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নওগাঁ-পাবনা ও নওগাঁ- কিশোরগঞ্জ রুটে দুটি নতুন বাস চলাচল নিয়ে নওগাঁ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের মধ্যে ঝামেলা হয়। এর জের ধরে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয় মালিক পক্ষ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম