মাদকের বিরুদ্ধে বিজিবির একাধিক অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ২৩:৫৮আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০০:০৯

মাদকের বিরুদ্ধে বিজিবির একাধিক অভিযান

কুষ্টিয়া সীমান্তে গত দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

কুষ্টিয়া (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনে বিলগাথুয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিলগাথুয়া মাঠ নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল ফেনসিডিল এবং ৫৩কেজি গ্যামাক্সিন পাউডার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা, যার মূল্য প্রায় ৬১ হাজার ৫০ টাকা।

একই দিন দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনে বিওপির টহল কমান্ডার নায়েক মো. নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোঁটারপাড়া মাঠ নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৬ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। যার মূল্য প্রায় ৯৬ হাজার টাকা।

এদিকে, দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭বিজিবি) এর অধীনে জয়পুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আনজু মিয়ার নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ময়রামপুর মাঠ নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০০বোতল ফেনসিডিল এবং ৬ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। যার মূল্য প্রায় ৮৬ হাজার টাকা।

অপরদিকে, গতকাল (১৮ নভেম্বর) দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনে উদয়নগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে আতারপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪৯ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। যার মূল্য প্রায় ১ লাখ ৪৯ হাজার টাকা। একই দিন (১৮ নভেম্বর) দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী বিওপির টহল কমান্ডার নায়েক রোকনুজ্জামানের নেতৃত্বে মরারপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮০ বোতল মদ এবং ১ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। যার মূল্য প্রায় ১লক্ষ ৮ হাজার টাকা।

এছাড়াও, ১৮নভেম্বর দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোঁটারপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. নুরে আলমের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে শকুনতলা মাঠ নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮ বোতল মদ, ৩৩ বোতল ফেনসিডিল এবং ২ হাজার পিস গরু মোটাতাঁজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। যার মূল্য প্রায় ১ লাখ ২৪ হাজার চারশ' টাকা। দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে জামালপুর মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। যার মূল্য প্রায় ৩৩ হাজার টাকা। দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবুল হাসেম এর নেতৃত্বে মরারপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫০ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম