চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত কৃষক লীগ নেতা কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২০, ২২:৫৭আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২৩:০৮

চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত কৃষক লীগ নেতা কারাগারে চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে সদর থানা পুলিশ। শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে, বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের বাড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

দীপক কুমার পাল গাইবান্ধা জেলা শহরের আদর্শ কলেজ সংলগ্ন বাড়িপাড়া এলাকার দিবেন্দ্র নাথ পালের ছেলে। তিনি গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। এছাড়া দীপক কুমার পাল গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, অর্থ লেনদেন সংক্রান্ত ঘটনায় পাওনাদারকে ব্যাংক অ্যাকাউন্টের চেক দেন দীপক কুমার। কিন্তু সেই অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এ ঘটনায় ২০১৪ সালে চেক জালিয়াতির অভিযোগে দীপক কুমারের বিরুদ্ধে ঢাকার যুগ্ম-মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন ভুক্তভোগী। সেই মামলার বিচারকাজ শেষে দীপক কুমারকে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে আত্মসমর্পণ করতে বলেন আদালত। দীর্ঘদিনেও তিনি আত্মসমর্পণ না করায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

তিনি আরও জানান, সম্প্রতি আদালত থেকে আসা সেই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দীপক কুমারকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে দীপক কুমারকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি দীপক কুমার পালকে সংশ্লিষ্ট পরোয়ানা অনুযায়ী ঢাকার কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি মাহফুজুর রহমান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম