শ্রীকাইলের নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন করা হবে

কুমিল্লা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ০৬:০৮আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০৬:৩৮

শ্রীকাইল গ্যাস ফিল্ড কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ফিল্ডের ৪ নং কূপের নতুন স্তর থেকে প্রায় ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন আগামী তিন দিনের মধ্যে শুরু করা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে এই তথ্য জানান গ্যাসফিল্ড ইনচার্জ প্রকৌশলী মো. শাহজাহান।

মো. শাহজাহান জানান, ৪ নং কূপটির উপরের স্তর থেকে আগেই ছয়-সাত মিলিয়ন ঘনফুট করে গ্যাস উত্তোলন করা হচ্ছিল। এখন নতুন করে আরও গভীরে খননের মাধ্যমে ২০ মিলিয়ন ঘটফুট গ্যাস উত্তোলনের নিশ্চয়তা দেখা গেছে। আগামী দু-তিন দিনের মধ্যে এই গ্যাস জাতীয় গ্রিডেও যুক্ত করা সম্ভব হবে।

তিনি বলেন, ‘বিদেশ থেকে এখন আমাদের বিপুল পরিমাণ এলএনজি গ্যাস আমদানি করতে হয়। এই নতুন কূপের গ্যাস এলএনজি খাতে ব্যবহার করা গেলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব হবে। কূপটি সম্পূর্ণ বাংলাদেশি প্রযুক্তিতে খনন করে গ্যাস উত্তোলন করা হচ্ছে।’

এই কূপ থেকে ২০১৩ সালের জুন মাসে সর্বপ্রথম গ্যাস উত্তোলন শুরু হয়। এখন ওই স্তরটি বন্ধ করে নতুন স্তর থেকে গ্যাস উত্তোলন শুরু হলো।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম