প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ১৭:০১আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৭:৫২

বগুড়া

বগুড়ার শিবগঞ্জে এক বাক প্রতিবন্ধী শিশু (১৫) ধর্ষণের ঘটনায় প্রতিবেশী চাচা সাবার উদ্দিন ফকির (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কিচক ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে শিশুর বাবা অভিযোগে জানিয়েছেন। এই ঘটনায় বিকালে থানায় মামলা করেন তিনি। এরপর পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাবার উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, ধর্ষণের শিকার শিশুর বাবা ও মা পেশায় দিনমজুর। তাদের সঙ্গে একই গ্রামের মৃত আসাদ আলী ফকিরের ছেলে সাবার উদ্দিন ফকিরও কাজ করে। এই সুযোগে সাবার ওই বাড়িতে যাতায়াত করতো। শুক্রবার সকালে বাবা-মা কাজে গেলে শিশুটি বাড়িতে একা ছিল। সাবার উদ্দিন বাড়িতে ঢুকে বাক প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ করে। কথা বলতে না পারায় সে চিৎকার করতে পারেনি। ধর্ষণ শেষে চলে যাওয়ার সময় শিশুর মা সাবারকে দেখতে পান। পরে শিশুটি ইশারায় তাকে ধর্ষণের কথা বলে। বিকালে শিশুর বাবা শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতে বাড়ি থেকে সাবার উদ্দিন ফকিরকে গ্রেফতার করেছে।

শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, বাক প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণের মামলায় গ্রেফতার সাবার উদ্দিনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম