পুলিশ কনস্টেবলের এক বছরের কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ১৮:০৭আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৮:০৭

কারাদণ্ড গাইবান্ধায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় পুলিশ কনস্টেবল নবীদুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে একমাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রবিবার (২২ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উপেন্দ্র চন্দ্র দাস আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নবীদুল ইসলাম রাজশাহী রেঞ্জে পুলিশ সদস্য (কনস্টেবল) হিসেবে কর্মরত। তার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্য কুড়িয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, ‘২০১৭ সালের ২ সেপ্টেম্বর নবীদুল ইসলাম ফুলছড়ির পূর্ব ছালুয়া গ্রামের আকবর আলীর মেয়ে লিপি আক্তারকে বিয়ে করে। পারিবারিকভাবে বিয়েতে সাত লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। বিয়ের কিছুদিন পর শ্বশুরের কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে দেওয়ার জন্য স্ত্রী লিপিকে চাপ দেয় নবীদুল। লিপির বাবা যৌতুক দিতে অস্বীকার করলে প্রায়ই লিপিকে মারধরসহ নির্যাতন করতো সে। নির্যাতন সইতে না পেরে বাবার বাড়িতে চলে আসেন লিপি। এ নিয়ে ২০১৮ সালের ১৪ জানুয়ারি নবীদুলের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক আইনে ফুলছড়ি আমলি আদালতে মামলা করেন লিপি। মামলায় নবীদুল ২০১৯ সালের ৬ মার্চ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।  পরবর্তী সময়ে ছয় দিন কারাভোগের পর দেনমোহরের সাত লাখ টাকা পরিশোধের শর্তে নবীদুলকে জামিন দেন আদালত।’

তিনি আরও জানান, আদালতের বেঁধে দেওয়া সময়ে দেনমোহরের টাকা পরিশোধ করেনি নবীদুল। এমনকি আর আদালতে হাজিরাও দেয়নি। এরপর বাদীসহ সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে কয়েক দফা শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত রবিবার এ মামলায় আসামি নবীদুলকে এ দণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি নবীদুল ইসলাম আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গ্রেফতারের পর থেকে তার সাজার মেয়াদ শুরু হবে বলেও জানান তিনি। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম