অনলাইনে ক্লাস করতে স্মার্টফোন পেলো যবিপ্রবির দুই শিক্ষার্থী

যশোর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ১৮:২৯আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৮:৪৪

অনলাইনে ক্লাস করতে স্মার্টফোন পেলো যবিপ্রবির দুই শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে দুই শিক্ষার্থীর হাতে স্মার্টফোন তুলে দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব’। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম অ্যাকাডেমিক ভবনে বিভাগের সভাপতির কক্ষে শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয়।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যক্তিগত সহায়তায় এ ক্লাব পরিচালিত হয়।

বিভাগের সভাপতি ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু হলেও দুই জন শিক্ষার্থীর মোবাইল ডিভাইস না থাকায়, তাদের শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করানো যাচ্ছিল না। তাদের সহায়তার জন্য ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব এগিয়ে আসে। ওই দুই শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে অংশগ্রহণের উপযোগী দুটি মোবাইল ডিভাইস দেওয়া হয়েছে। এখন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শতভাগ শিক্ষার্থীকে অনলাইন শিক্ষা কার্যক্রমে আওতাভুক্ত করা সম্ভব হবে বলে আশা করছি। অতিমারী করোনার সময় শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি ড. মোহাম্মদ কামাল হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক এএইচএম শাহরিয়ার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সদস্য মো. বেলাল হোসেন, মো. লিখন হোসেন প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম